বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ

ইরানের সঙ্গে সংঘাত বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প, মিত্রদের দ্বিমুখী বার্তা

ইরানের সঙ্গে সংঘাত বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প, মিত্রদের দ্বিমুখী বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে গিয়ে মিত্রদেশগুলোর কাছ থেকে পরস্পরবিরোধী বার্তা পাচ্ছেন।

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মাধ্যমে ট্রাম্পের কাছে বার্তা পাঠিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রিয়াদ দ্রুত যুদ্ধের অবসান চায়, কারণ সংঘাত দীর্ঘায়িত হলে তা বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়ে যুদ্ধ চালানোর পক্ষে মত দেন।

যুদ্ধের দীর্ঘায়িত হওয়ায় মার্কিন রাজনীতিতে উদ্বেগ বেড়েছে। তেলের মূল্য বৃদ্ধি এবং চলমান সহিংসতার কারণে আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছে দলটির নেতারা। সিএনএনের এক জরিপে দেখা গেছে, মাত্র ২৮ শতাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধে ট্রাম্পের ভূমিকা সমর্থন করেছেন।

মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সতর্ক করে জানান, কেবল বিমান হামলা চালিয়ে যুদ্ধের সব লক্ষ্য পূরণ সম্ভব নয়। এ ছাড়া সাধারণ মানুষের ওপর প্রভাব পড়ার আশঙ্কায় মূল অবকাঠামোতে হামলার বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প।

ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রভাব বৃদ্ধি পাওয়ায় কূটনৈতিক আলোচনা আরও জটিল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ দূত স্টিভ উইটকফ এবং জেরার্ড কুশনার চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদী হলেও ইরানের অভ্যন্তরীণ বহুমুখী নেতৃত্বের কারণে স্থায়ী সমাধান পিছিয়ে যাচ্ছে। বর্তমানে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে স্বল্পমেয়াদী সমঝোতার চেষ্টা চলছে।