বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার প্রস্তুতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার প্রস্তুতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সোমবারের মধ্যে ব্যাপক বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত অনুমোদন দেননি, তবে আন্তর্জাতিক অর্থবাজার খোলার আগেই এই অভিযান শেষ করার বিষয়ে আলোচনা চলছে।

আজ শনিবার বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ক্যাম্প ডেভিডে আয়োজিত এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর খুব তীব্র আঘাত হানব।’ হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, ট্রাম্পের আমলে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

পেন্টাগনের মুখপাত্র শিন পারনেল বলেন, তাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, তবে প্রেসিডেন্টের চূড়ান্ত সিদ্ধান্তের আগে সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে কথা বলতে রাজি হননি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার অনুমোদন ক্যাম্প ডেভিড থেকেই এসেছে।

অন্যদিকে, সিবিএস নিউজকে এক ইসরায়েলি কর্মকর্তা জানান, পূর্ণাঙ্গ সামরিক অভিযান পুনরায় শুরু করার বিষয়ে তাঁরা এখনও অবগত নন। ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, মার্কিন ও ইসরায়েলি হামলার জবাব দিতে ইরান একটি বিস্তারিত রূপরেখা তৈরি করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের ওপর হামলা চালানো হলে তারা ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে পাল্টা আঘাত হানবে।