বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ৩১, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ৩১, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরসহ ৮ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার (৩১ জুলাই) তারা ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ ও ক্যাম্প-৪-এর বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন।

প্রতিনিধি দলে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক জিলান, এবং অন্যান্য কর্মকর্তারা। তারা ক্যাম্প-৮ ওয়েস্টের ওয়াচ টাওয়ারে গিয়ে রোহিঙ্গা শেল্টারগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় রোহিঙ্গারা প্ল্যাকার্ড প্রদর্শন করে তাদের স্বদেশে ফেরার আকুতি জানান। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আপনার নিজের বাড়ি আছে, আমরা আমাদের বাড়িকে মিস করি’। প্রায় ৬০ জন রোহিঙ্গা নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান।

রোহিঙ্গা নেতাদের মতে, দীর্ঘদিন ক্যাম্পে বসবাসের ফলে হতাশা বেড়েছে এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের আশা প্রকাশ করেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি ক্যাম্প এলাকা ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। সফরের উদ্দেশ্য ছিল রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা মূল্যায়ন। বর্তমানে কক্সবাজারের ৩৩টি শরণার্থী ক্যাম্পে ১১ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।