বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ৩১, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ৩১, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ

হরমুজে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় থাকা ২ ট্যাংকারে ইরানের হামলা

হরমুজে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় থাকা ২ ট্যাংকারে ইরানের হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তা নিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে তারা। শুক্রবার (৩১ জুলাই) আইআরজিসি এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আইআরজিসির দাবি, হামলার ফলে ওই দুটি ট্যাংকার চলাচলে অক্ষম হয়ে পড়েছে। হামলার পর আরও চারটি ট্যাংকার দ্রুত দিক পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায় বলেও জানিয়েছে বাহিনীটি।

তবে হামলার শিকার ট্যাংকারগুলোর পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে আইআরজিসি বিস্তারিত কোনো তথ্য দেয়নি। একইভাবে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো স্বাধীন সূত্র থেকেও হামলার সত্যতা নিশ্চিত করা হয়নি।

আইআরজিসি সতর্ক করে বলেছে, এই অঞ্চলে থাকা জাহাজগুলোকে মার্কিন সামরিক বাহিনীর নির্দেশনার জবাব দেবে ইরান। তারা আরও জানিয়েছে, প্রণালিটি অতিক্রম করার জন্য জাহাজগুলোকে অবশ্যই তাদের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।