বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৩:৪৭ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ৩১, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশে ‘ডিডিএলজে’র মতো দৃশ্য, তবে আসলে কি হচ্ছে?

বাংলাদেশে ‘ডিডিএলজে’র মতো দৃশ্য, তবে আসলে কি হচ্ছে?

বাংলাদেশে সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে এক যুবক ধানক্ষেতে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। ছবিটি দেখে অনেকেই মনে করছেন, এটি শাহরুখ খান ও কাজল অভিনীত বিখ্যাত সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে) এর একটি দৃশ্যের অনুকরণ।

ছবিটি মানিকগঞ্জের একটি ধানক্ষেতে তোলা হয়েছে এবং এটি নেটিজেনদের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি করেছে। অনেকেই মজা করে মন্তব্য করেছেন, 'রাজ আর সিমরন এবার বুঝি বাংলাদেশে!' এবং 'সরিষা ক্ষেতের বদলে ধানক্ষেত, তবে প্রেমটা একই রকম!'

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি আসলে একটি নতুন ওয়েব কনটেন্টের শুটিং থেকে তোলা হয়েছে, যা ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত হচ্ছে।

এখনো কনটেন্টটির নাম, গল্প বা শিল্পীদের পরিচয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে ছবিটি নিয়ে কৌতূহল বাড়ছে।