বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ৩১, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ৩১, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ

৫৩ বছর পর বোতলের ভেতর পাওয়া শিশুর চিঠিতে অপহরণের কৌতুক বর্ণনা

৫৩ বছর পর বোতলের ভেতর পাওয়া শিশুর চিঠিতে অপহরণের কৌতুক বর্ণনা

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের একটি জলাভূমিতে পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন ৫৩ বছরের পুরোনো একটি চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিটি ৯ বছর বয়সী লরি ব্লেয়ার লিখেছিলেন।

শুক্রবার (৩১ জুলাই) নিউজার্সিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী সংগঠনের সহপ্রতিষ্ঠাতা জন কটারম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠির ছবি শেয়ার করেন। সিবিসি নিউজের প্রতিবেদনে জানা যায়, চিঠিটি মূলত একটি কৌতুক ছিল, যেখানে লরি লিখেছিলেন যে, তাকে অপহরণ করে আটলান্টিক উপকূলের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে এবং নিষ্ঠুর জেলেরা তাকে সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য করছে।

চিঠিতে উল্লেখ করা হয় যে, ১৯৭৩ সালের ২০ আগস্ট ওশান সিটির সৈকত থেকে বোতলটি সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল। চিঠির মাধ্যমে যে ব্যক্তি বোতলটি পাবে, তার কাছে লরির পরিবারের কাছে চিঠিটি পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছিল।

জন কটারম্যান চিঠির ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর লরির খোঁজে চেষ্টা করেন। যদিও লরিকে খুঁজে পাওয়া যায়নি, তবে চিঠির ছবিটি তার বোন অ্যালিসিন স্পেন্সারের কাছে পৌঁছে যায়। অ্যালিসিন জানান, লরি তার হাতের লেখার জন্য চিঠিটি লিখিয়েছিল এবং পরে নিজে বোতলে ঢুকিয়ে সমুদ্রে ভাসিয়ে দেয়।

অ্যালিসিন স্পেন্সার জানান, লরি অত্যন্ত সৃজনশীল ছিলেন এবং তার রসবোধও প্রখর ছিল। তিনি আক্ষেপ করে বলেন, ২০১৯ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে লরি ব্লেয়ার মারা গেছেন। জন কটারম্যান চিঠিটি অ্যালিসিনের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং তিনি এটি স্মৃতিচিহ্ন হিসেবে বাঁধাই করে সাজানোর পরিকল্পনা করেছেন।