অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড বাংলাদেশে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন।
গত বছরের নভেম্বর থেকে হ্যামস্ট্রিং ও পেশির চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন হ্যাজেলউড। যদিও তিনি এপ্রিল-মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন, তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি।
বর্তমানে তিনি ব্রিজবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অনুশীলন করছেন। হ্যাজেলউড বলেন, ‘দীর্ঘদিন পর এমন প্রস্তুতির সুযোগ পেয়েছি। টেস্ট ম্যাচের আবহ তৈরি করে প্রস্তুতি নিয়েছি।’
তিনি আরও জানান, একাদশে সুযোগ পাওয়ার জন্য দলের অন্যান্য পেসারদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। হ্যাজেলউড বলেন, ‘আমাদের অনেক টেস্ট ম্যাচ আছে। আশা করি, আমরা একসঙ্গে ক্রিকেট খেলতে পারবো।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তিনি তিনশ উইকেট শিকারের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। তার জন্য এখন মাত্র ৫ উইকেট প্রয়োজন।

