বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ৩১, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ৩১, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ

পটুয়াখালীর বাউফলে হামলার ঘটনায় বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর বাউফলে হামলার ঘটনায় বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর বাউফলে প্রকাশ্য সড়কে স্বামী-স্ত্রী ও তাদের ছেলের ওপর হামলার ঘটনায় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ওরফে হাজী পলাশসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে ভুক্তভোগী মর্জিনা বেগম বাউফল থানায় মামলাটি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ফরিদ উদ্দিন তালুকদার তার স্ত্রী মর্জিনা বেগম (৪০) ও ছেলে আলিফ তালুকদারকে (২৩) নিয়ে বাউফল প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে সন্ধ্যায় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় মাসুম বিল্লাহ ওরফে হাজী পলাশের নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়, যার ফলে তিনজনই আহত হন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। মামলায় ১৫ জনকে আসামি করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে মাসুম বিল্লাহ বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন এবং বরং তার ওপর হামলা করা হয়েছে। তিনি দাবি করেন, ফরিদ উদ্দিন তালুকদার ও অন্যদের নেতৃত্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।