বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ৩১, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ অভিযানে চার মাদককারবারিকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ ইয়াবা ও কাঁচামাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে র‌্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা উৎপাদন ও সরবরাহকারী একটি চক্রের কার্যক্রম উন্মোচন করা হয়।

অভিযানের সময় ইয়াবা তৈরির কারখানা থেকে প্রস্তুত ইয়াবা, বিভিন্ন রাসায়নিক কাঁচামাল, উৎপাদন সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। আটক চার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় বিস্তারিত জানাতে শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে অভিযানের সার্বিক বিষয় এবং আটক ব্যক্তিদের সম্পর্কে তথ্য তুলে ধরবেন র‌্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।