জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও গাড়িবহরে হামলার ঘটনার পর দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নীরব থাকায় প্রশ্ন উঠেছে। হামলার ঘটনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদ জানালেও তিনি কেন নীরব, তা ব্যাখ্যা করেছেন।
সামান্তা শারমিন জানিয়েছেন, ‘নিজের পরিবারের একজন খুবই অসুস্থ থাকায়’ তিনি দলের পাশে থাকতে পারছেন না। শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।
দুপুর ১টা ১৮ মিনিটে পোস্টে তিনি উল্লেখ করেন, ‘গত ২৮ জুলাই থেকে আমি সার্বক্ষণিক ইন্টারনেটের মধ্যে নেই। এই অবস্থায় আমার সর্বোচ্চ প্রায়োরিটি আমার পরিবারের সুস্থতা।’
তিনি আরও বলেন, ‘আমি জানি দেশে যে পরিস্থিতি চলমান এবং আমার দলের ওপর যে নিগ্রহ, অত্যাচার নেমে এসেছে সেখানে আমার থাকা দরকার কিন্তু তা আমি পারছি না।’
সামান্তা শারমিন আল্লাহর ওপর আস্থা রেখে বলেন, ‘আল্লাহ সবকিছু ঠিক করে দিলে আবার রাজনীতিতে ফিরে আসবো।’ উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জ এবং সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে দলের নেতাদের অভিযোগ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত।

