বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ২৬, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ২৫, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ

সৌদি আরবের জাজান প্রদেশে হুথি হামলায় অগ্নিকাণ্ড, ফ্লাইট বিকল্প পথে ঘুরানো হয়েছে

সৌদি আরবের জাজান প্রদেশে হুথি হামলায় অগ্নিকাণ্ড, ফ্লাইট বিকল্প পথে ঘুরানো হয়েছে

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পালটা হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভোরে হঠাৎ চালানো এসব হামলার কারণে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া কয়েকটি ফ্লাইট বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, পরিস্থিতির কারণে দক্ষিণ সৌদি আরবের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জরুরি বার্তা এবং সাইরেন বাজানো হয়েছে।

সৌদি আরবের ধারণা, তাদের তেলের ট্যাংকারে সাম্প্রতিক হামলার উৎপত্তি কামারান দ্বীপ থেকে। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা গত বছরই নিশ্চিত করেছেন যে, হুথিরা নিজেদের নিয়ন্ত্রণাধীন সমগ্র অঞ্চলের যেকোনো স্থান থেকেই হামলা চালাতে সক্ষম।

বর্তমানে সৌদি আরব তাদের তেলবাহী জাহাজে হওয়া হামলাগুলোর প্রকৃত উৎস অনুসন্ধানের চেষ্টা করছে।