বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ২৬, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ২৫, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রীকে বরখাস্তের দাবি জানালেন রাহুল গান্ধী

শিক্ষামন্ত্রীকে বরখাস্তের দাবি জানালেন রাহুল গান্ধী

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী শনিবার (২৫ জুলাই) ককরোচ জনতা পার্টির শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন।

রাহুল গান্ধী শিক্ষার্থীদের পাশে থেকে বলেন, ধর্মেন্দ্র প্রধানকে অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া আন্দোলনকারীদের কাছে গ্রহণযোগ্য হবে না এবং তাকে সরকার থেকেই বরখাস্ত করতে হবে।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গভীর রাতে দেওয়া ভিডিও বার্তার সমালোচনা করে বলেন, শিক্ষার্থীরা ভিডিও বার্তা বা আশ্বাস নয়, বরং সরাসরি পদক্ষেপ দেখতে চান।

রাহুল গান্ধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ সময় জন্তর মন্তরে অনশনে বসা আইসা নেত্রী নেহা বোরা উপস্থিত ছিলেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুনরায় অনড় থাকার বার্তা দেন।