বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ২৫, ২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ২৪, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ

রাষ্ট্রপতি পদত্যাগের পর হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তা জোরদার

রাষ্ট্রপতি পদত্যাগের পর হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তা জোরদার

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর, সংবিধান অনুযায়ী, স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

পদত্যাগের পর স্পিকারের সরকারি বাসভবনের সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) মোতায়েন করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, স্পিকারের বাসভবনের চারপাশে এসএসএফ অবস্থান নিয়েছে এবং বাসভবনের মূল গেটে আর্চওয়ে বসানো হয়েছে।

রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দুপুরের পর থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়।

রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফের গাড়িবহর জাতীয় সংসদ ভবনে পৌঁছায় এবং স্পিকারের চলাচলের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নির্ধারিত ভিআইপি প্রোটোকল প্রস্তুত করা হয়।