বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ২৫, ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ২৪, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ

পাঁচবিবির বাগজানায় জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হয়

পাঁচবিবির বাগজানায় জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হয়

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা ভক্তি ও উৎসবমুখর পরিবেশে পালিত হয় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা মাস্টারপাড়া মন্দির কমিটির আয়োজনে।

শুক্রবার বিকালে জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রার শুভ সূচনা হয়। রথটি বাগজানা বাজার এলাকা প্রদক্ষিণ করে পরে আবার মন্দিরে ফিরে আসে। সনাতন ধর্মাবলম্বীর একে বলেন, “মাসির বাড়ি” যাওয়া ও ফিরে আসা।

রথযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সব বয়সের ভক্তরা অংশ নেন। রঙিন শাড়ি, কপালে তিলক আর হাতে প্রসাদ নিয়ে ভক্তরা “জয় জগন্নাথ” ধ্বনিতে রথের রশি টানেন।

আয়োজক কমিটি বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা জগন্নাথ মন্দির থেকে রথে করে প্রভুকে মাসির বাড়ি নিয়ে যাই। সেখান থেকে আবার শ্রীমন্দিরে ফিরিয়ে আনি। এটা আমাদের বিশ্বাস ও আনন্দের দিন।”

রথযাত্রায় অংশ নেওয়া একাধিক ভক্ত বলেন, “ঈশ্বর যেন আমাদের সবার মঙ্গল করেন, পরিবারে শান্তি দেন এই প্রার্থনায় রথযাত্রায় অংশ নিয়েছি।”

ধর্মীয় উৎসবের শৃঙ্খলা বজায় রাখতে পাঁচবিবি থানা পুলিশের ২টি পিকআপ ও মোটরসাইকেল দল রথযাত্রাটি নিরাপত্তার দায়িত্বে ছিল। পুলিশের উপস্থিতিতে নির্বিঘ্নে রথযাত্রা শেষ হয়। মন্দির কমিটি ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করে।