বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ২৪, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ

আল আকসায় ইসরায়েলি তাণ্ডবের নিন্দা জানাল ৮ মুসলিম দেশ

আল আকসায় ইসরায়েলি তাণ্ডবের নিন্দা জানাল ৮ মুসলিম দেশ

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে চার হাজার ২০০ জনেরও বেশি চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ ও তাণ্ডবের ঘটনায় আটটি আরব ও মুসলিমপ্রধান দেশ তীব্র নিন্দা জানিয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতির মাধ্যমে এই কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ইসরায়েলি চরমপন্থী মন্ত্রীদের নেতৃত্বে ও পুলিশের নিরাপত্তায় এই বড় ধরনের অনুপ্রবেশ ঘটেছে। তারা বলেন, এ ধরনের উসকানিমূলক কাজ ঘৃণা ও চরমপন্থা বৃদ্ধি করে এবং দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।

ইহুদিদের টিশা বি'আব উৎসব উপলক্ষে ইসরায়েলের চরমপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের উপস্থিতিতে এই ঘটনা ঘটে। এ সময় ইসরায়েলি পুলিশ মসজিদ প্রাঙ্গণে কঠোর কড়াকড়ি আরোপ করে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা সৃষ্টি করে এবং কয়েকজন সাধারণ ফিলিস্তিনির ওপর হামলা চালায়।

পবিত্র এই স্থানের ঐতিহাসিক ও আইনি মর্যাদা বজায় রাখার আহ্বান জানিয়ে যৌথ বিবৃতিতে বলা হয় যে, অধিকৃত জেরুজালেম বা এর ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। একই সঙ্গে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।