বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ২৪, ২০২৬, ৩:১১ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ২৩, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ

সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে-২০২৬ উদযাপন

সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে-২০২৬ উদযাপন

সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং রাইটার্স ওয়েব বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬’ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব রেজাউল করিম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

মন্ত্রী আহমেদ আজম খান যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষা পরিবেশের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল হক, এবং অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বাংলাদেশের পাশাপাশি ১৫টি দেশের কবি ও সাহিত্যিকরা অংশগ্রহণ করেন।

বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কবিতা ও প্রবন্ধ ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ের মাধ্যমে কবিতার সার্বজনীন আবেদন তুলে ধরা হয়।