বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১২, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ২৩, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ

নরওয়ে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে

নরওয়ে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্লাভেনেস জানিয়েছেন, তারা ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই অভিযোগের পেছনে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড সংক্রান্ত একটি বিতর্ক রয়েছে।

বিশ্বকাপের রাউন্ড বত্রিশের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বালোগান। নিয়ম অনুযায়ী, বেলজিয়ামের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে তাকে নিষিদ্ধ থাকার কথা ছিল। তবে ফিফা হঠাৎ করে তার নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ক্লাভেনেস বলেন, “ফেডারেশনের বোর্ড সভায় এই বিষয়টি আমি তুলেছিলাম এবং বোর্ডের সদস্যের সঙ্গে আলোচনা করেছি। নৈতিকতার কথা বিবেচনা করে আমরা এই অভিযোগ দায়ের করব।” তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রপ্রধান বা বাইরের প্রভাবশালীর কথায় ফিফার এই সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক নজির তৈরি করে।

বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচে বালোগান মাঠে নামেন, কিন্তু যুক্তরাষ্ট্র ৪-১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ক্লাভেনেস বলেন, “ফুটবলের মৌলিক নিয়ম এভাবে ভাঙলে পুরো খেলাটাই ঝুঁকির মুখে পড়ে।”