বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৪, ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ২৩, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অপসারণ নিয়ে এনসিপির মন্তব্য

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অপসারণ নিয়ে এনসিপির মন্তব্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতির বিষয়টি অনেক আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া উচিত ছিল। বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি।

তিনি আরও লেখেন, সময়মতো উদ্যোগ নেওয়া হলে আজ এত আলোচনা-সমালোচনার অবকাশ থাকত না। অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ।