জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শুক্রবার (২৩ জুলাই) দেশে ফিরছেন। তিনি থাই এয়ারওয়েজে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করবেন।
গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংকক সফরে যান স্পিকার। তার সফরসূচি অনুযায়ী, ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন তিনি।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, স্পিকারের দেশে ফেরার তারিখ পরিবর্তন হয়েছে।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।

