বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ২৫, ২০২৬, ৩:৫৬ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ২৩, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬ জন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬ জন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড ১৬ জনকে আটক করেছে। এ সময় চোরাই মালপত্রসহ একটি লাইফবোটও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় একটি সন্দেহভাজন লাইফবোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ৫৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ২০ কেজি স্ক্র্যাপ, একটি ওয়্যার স্লিং ও দুটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

কোস্টগার্ড জানিয়েছে, জব্দ করা মালপত্র, লাইফবোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।