বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ২৫, ২০২৬, ৩:৫৭ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ২৩, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ

টেকনাফের নাফ নদী থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফের নাফ নদী থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে বলে জানা যায়। রাত দেড়টার দিকে বিজিবির একটি বিশেষ দল ফ্যান্টম বোট নিয়ে কৌশলগত অবস্থান নেয়।

ভোর ৩টার দিকে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে একটি সন্দেহভাজন নৌকা শনাক্ত করা হয়। ধাওয়া দিলে নৌকায় থাকা চোরাচালানকারীরা পালানোর চেষ্টা করে। অভিযানে জুস মোহাম্মদ (৩০) ও মোহাম্মদ ইলিয়াস (৩৭) নামে দুইজন রোহিঙ্গা আটক হন।

অভিযানের সময় নৌকাটি বিজিবির ফ্যান্টম বোটের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। আটক দুই মাদক পাচারকারী ও জব্দ ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।