বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংগঠনের দায়িত্বশীলদের অবশ্যই তিনটি যোগ্যতা থাকতে হবে। বৃহস্পতিবার দুপুর ১টায় দিনাজপুর শহরের ঘাষিপাড়ায় এফপিএবি মিলনাতনে অনুষ্ঠিত জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তিনি এই কথা বলেন।
অধ্যাপক গোলাম পরওয়ার জানান, প্রথম যোগ্যতা হলো সাংগঠনিক যোগ্যতা, দ্বিতীয়টি রাজনৈতিক যোগ্যতা এবং তৃতীয়টি দ্বীনি যোগ্যতা। তিনি বলেন, এই তিন যোগ্যতা ছাড়া সংগঠনকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, সংগঠনের সর্বস্তরে আল্লাহভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে। এভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
সমাবেশে অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এছাড়াও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক।
সমাবেশে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা আমির ও সেক্রেটারি, জেলা কর্মপরিষদ ও মজলিসে শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।

