জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, বাংলাদেশ খাদ্য উৎপাদনে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে পারে। বিশেষ করে, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর ইউরিয়ার দাম বৃদ্ধি পাওয়ায় সম্ভাব্য সার সংকট দেখা দিতে পারে। এর ফলে আনুমানিক ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে। বর্তমানে দেশে মজুদ থাকা ইউরিয়া অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট রয়েছে।
এছাড়া, ইউরিয়ার দাম বর্তমানে প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে। একই সময়ে গ্যাস সংকটের কারণে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে।
ডব্লিউএফপি আরও জানিয়েছে, চলমান এ সংকটের ফলে বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ (১৮.১ মিলিয়ন) মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

