October 1, 2026, 12:31 am

আল আকসা মসজিদে প্রবেশ করেছে এক হাজার ৩০০ ইসরায়েলি বসতি স্থাপনকারী

আল আকসা মসজিদে প্রবেশ করেছে এক হাজার ৩০০ ইসরায়েলি বসতি স্থাপনকারী

জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৩ জুলাই) এক হাজার ৩০০ জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন।

জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী, এই প্রবেশের ঘটনা দীর্ঘদিনের নিয়ম ভঙ্গ করে ঘটে, যেখানে অমুসলিমদের ইবাদত নিষিদ্ধ। ইসরায়েলি পুলিশ প্রায় ১৫০ জনের আলাদা দল তৈরি করে এসব বসতি স্থাপনকারীদের প্রবেশের অনুমতি দেয়।

প্রবেশের সময় তারা তালমুদিক রীতিনীতি পালন, গান গাওয়া এবং উচ্চস্বরে প্রার্থনা করেন। এছাড়াও পূর্ব অংশের চত্বরে সাষ্টাঙ্গে প্রণিপাত বা ‘এপিক প্রোস্ট্রেশন’ সম্পন্ন করেন।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী আল আকসার প্রবেশপথ ও পুরোনো শহরের বিভিন্ন স্থানে কঠোর কড়াকড়ি আরোপ করে সাধারণ ফিলিস্তিনিদের প্রবেশে বাধা সৃষ্টি করে। ভোরের প্রার্থনায় কেবল অল্প কিছু ফিলিস্তিনি যোগ দিতে পেরেছিলেন এবং পরে ইসরায়েলি পুলিশ বেশ কয়েকজন ফিলিস্তিনি মুসল্লির ওপর হামলা চালায় বলে গভর্নরেট জানিয়েছে।

ঐতিহাসিক চুক্তি অনুযায়ী, আল আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান এবং এখানে কেবল মুসলিমদেরই প্রার্থনার অধিকার রয়েছে। তবে ইহুদি ধর্মেও এটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা