বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৭, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ২৩, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ

লিসান্দ্রো মার্টিনেজের আবেগঘন বার্তা: ‘সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে’

লিসান্দ্রো মার্টিনেজের আবেগঘন বার্তা: ‘সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে’

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজিত হওয়ার পর আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেছেন। তিনি সতীর্থদের প্রতি গর্ব, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং স্পেনকে অভিনন্দন জানিয়েছেন।

লিসান্দ্রো তার পোস্টে উল্লেখ করেন, বিশ্বকাপের সোনালী ট্রফিটি দেশে নিয়ে যেতে না পারার কষ্ট তার হৃদয়ে রয়ে গেছে। তিনি বলেন, তার সতীর্থ, কোচিং স্টাফ, চিকিৎসক দল এবং অন্যান্যদের জন্য তিনি গর্বিত।

আর্জেন্টাইন সমর্থকদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি আশা করেন, একটি জাতি হিসেবে ঐক্য চিরকাল অটুট থাকবে। বিজয়ী দল স্পেনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘স্পেনকে তাদের প্রাপ্য বিশ্বকাপ শিরোপার জন্য আন্তরিক অভিনন্দন।’

মার্টিনেজ আরও বলেন, একটি ম্যাচের ফল পুরো যাত্রাকে সংজ্ঞায়িত করে না। তিনি উল্লেখ করেন, তারা অসংখ্য প্রতিকূলতার মুখোমুখি হয়ে এগিয়ে গেছেন এবং দেশের মর্যাদা রক্ষা করেছেন।

পোস্টের শেষে তিনি সমালোচকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন, ‘মনে রেখো, সেরাদের পতনই মাঝারিদের আনন্দ।’ তিনি সকলকে দেশের প্রতি ভালোবাসা ও যত্ন নেওয়ার আহ্বান জানান।