বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ২২, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, একজন গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, একজন গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধের মাধ্যমে হত্যাচেষ্টা করা হয়।

বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি আমিনুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমিনুর রহমান মামলার বাদী ওবায়দুর রহমানের চাচাতো ভাই।

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন গাজী নজরুল ইসলাম (৭৪), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদী ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’-এ বসবাস করেন এবং গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করেন। অভিযোগ রয়েছে, নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগ্নির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে, যা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

ওবায়দুরের অভিযোগ, ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা তার ওপর হামলা চালায়। হামলার সময় আমিনুর রহমান তাকে শ্বাসরোধের চেষ্টা করেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং আত্মগোপনে রয়েছেন। আদালত মামলাটির তদন্তের জন্য আগামী ২৮ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।