বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ২২, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ

সদর উপজেলার কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

সদর উপজেলার কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি ফার্মেসিকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়েজ উদ্দীন। বুধবার ২২ জুলাই বিকাল তিনটার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত তাইয়্যেবা মেডিসিন কর্নারকে ২৫ হাজার টাকা, পূর্ব দেলপাড়ায় মেম্বারের অফিস সংলগ্ন তাসকিয়া মেডিসিন কর্নারকে ৮ হাজার টাকা এবং এর পাশেই অবস্থিত তাকওয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ফার্মেসিগুলোতে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, বৈদেশিক ওষুধ বিক্রি, প্রয়োজনীয় নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ উদ্দীনের সঙ্গে ড্রাগ সুপার মোহাম্মদ কবির হোসেনসহ সদর উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওষুধ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন।