বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ২২, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ২২, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ

রাহুল গান্ধীর অভিযোগ, পুলিশ বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’

রাহুল গান্ধীর অভিযোগ, পুলিশ বলেছে ‘মোদি সরকারের পতন ঘটাও’

ভারতের বিরোধীদলের নেতা রাহুল গান্ধী গতকাল শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার সময় আটক হন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে মার্চ করার সময় পুলিশ তাকে আটক করে একটি বাসে নিয়ে যায়।

আজ বুধবার (২২ জুলাই) আটক হওয়ার পর রাহুল তার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি দাবি করেন, আটক হওয়ার সময় পুলিশের এক সদস্য তাকে কানে কানে বলেন, “এই (মোদি) সরকারের পতন ঘটিয়ে দাও।”

রাহুল গান্ধী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। তিনি বলেন, “শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।”

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে আন্দোলন শুরু করেন। রাহুল গান্ধী দাবি করেন, গত এক যুগে ১৫২ বার প্রশ্ন ফাঁস হয়েছে, কিন্তু এর জন্য দায়ী কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি।

তিনি বলেন, “প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ও পরিবার এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বেশিরভাগই মধ্যবিত্ত, যারা তাদের জীবনের সঞ্চয় এসব পরীক্ষায় খরচ করেছেন।”