বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ২৩, ২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ২২, ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ

পাঁচবিবির নবাগত পিআইও ওবায়দুল হক

পাঁচবিবির নবাগত পিআইও ওবায়দুল হক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন মোঃ ওবায়দুল হক। গত ১৯’জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি জেলার ক্ষেতলাল উপজেলায় একই পদে কর্মরত ছিলেন। সরকারি আদেশে বদলিজনিত কারণে তিনি ক্ষেতলাল থেকে পাঁচবিবিতে বদলি হয়ে আসেন। তবে তিনি বিভিন্ন জায়গায় সফলতার সহিত তার দ্বায়িত্ব পালন করেন।

অন্যদিকে পাঁচবিবি উপজেলার বিদায়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বক্কার সিদ্দিক সরকারি আদেশে ক্ষেতলাল উপজেলায় যোগদান করেন।

নবাগত পিআইও মোঃ ওবায়দুল হকের জন্ম বগুড়া জেলার শেরপুর উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি ১’ছেলে ও ১’মেয়ের জনক।

যোগদানের পর তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে ও স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করাই তার মূল লক্ষ্য। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি পাঁচবিবি উপজেলায় যোগদান করায় অফিসের কর্মচারীরা নবাগত তাদের স্যারকে বরণ করে নেন।