বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ২৪, ২০২৬, ১:৫৯ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ২১, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অভিযোগে মো. জিয়াউল হক (৩৩) নামের এক ব্যক্তিকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে ধরা হয়। জিয়াউল হক ওই এলাকার হেদায়েতুল ইসলামের ছেলে।

ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে এ দণ্ড কার্যকর করেন।

জানা যায় , দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন জিয়াউল হক। অভিযানের সময় হাতেনাতে ধরা পড়ার পরপরই ঘটনাস্থলে আদালত বসিয়ে সাজা দেওয়া হয় তাকে।

এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।