বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৫, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ২১, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ

নাটোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীকে গণপিটুনি

নাটোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীকে গণপিটুনি

নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা বুলবুলি খাতুনকে হত্যা করেছেন তার স্বামী মোহাম্মদ আব্দুল্লাহ। এ ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে এই ঘটনা ঘটে। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, বুলবুলি খাতুন ও আব্দুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে বুলবুলিকে গুরুতর জখম করে পালিয়ে যান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বুলবুলি খাতুন ও তার মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

রফিকুল ইসলাম আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হেফাজতে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।