July 28, 2026, 7:03 pm

নারায়ণগঞ্জে ৯৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। র‍্যাব-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা চারজনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রুবেল (৩০), তার স্ত্রী মোছাঃ হীরামনি (২৬), নুরুল ইসলাম (২১) এবং তার স্ত্রী ফাহিমা জান্নাত (২০)। তারা সবাই কক্সবাজার জেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে ইয়াবার বড় চালান সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা