বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৮, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ২০, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ

২১ জুলাই মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম হত্যাদিবস পালন করবে জাসদ

২১ জুলাই মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার  কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম হত্যাদিবস পালন করবে জাসদ

হাকিকুল ইসলাম খোকন:

মঙ্গলবার২১ জুলাই ২০২৬ মহান মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী ১১নং সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক, জাসদনেতা কর্নেল আবু তাহের বীরউত্তম এর ৫০তম হত্যা দিবস জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ বরাবরের মতই যথাযথ মর্যাদায় পালন করবে। খবর আইবিএননিউজ ।
কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম ফাঁসি দিবসে জাসদের কর্মসূচি:২১ জুলাই ২০২৬ মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকা নগরীর কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আচলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০:৩০টায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। ভোর ৮টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ।
জাসদের জেলা ও উপজেলা কমিটিসমূহ কর্নেল তাহেরের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনাসভার মাধ্যমে দিবসটি পালন করবে।