বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৬, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ১৪, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-১

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-১

গাজী সোহেল :

নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ( ১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আনন্দ (৩০)। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় বসবাস করতেন।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি অবৈধ অস্ত্র প্রদর্শন করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানায় বাহিনীটি।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। র‍্যাব জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক-বিরোধী অভিযান অব্যাহত থাকবে।