বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ প্রকাশ: জুন ১৪, ২০২১, ১২:৫৭ অপরাহ্ণ

ছাত্রলীগ নেতা ইমরানের অকাল মৃত্যুতে দুটি মসজিদে দোয়া

মো. মুক্তার হোসেন,বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সহ:সভাপতি আল-ইমরানের অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দুটি মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুন) জোহর বাদ নামাজের শেষে বেনাপোল ভবারবেড় পশ্চিমপাড়া জামে মসজিদ ও বেনাপোল রেল স্টেশন জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বেনাপোল বাজার কমিটি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।