শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলান) কেশবপুর উপজেলার ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই সাইফুল কবির মিহিন ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ পিচ ইয়াবাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করেছে। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীনের নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক মাহাফুজার রহমান, লিখন কুমার সরকার ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জমান, নজরুল ইসলাম, কাজী রহমত, ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার প্রতাপপুর গ্রামের ঋষিপাড়ার ৩ রাস্তা মোড়ে পাকা রাস্তার উপর থেকে উপজেলার বাগদা গ্রামের জজ আলী মোড়লের ছেলে সাইফুল কবির মিহিনকে (৪৫) গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে ৭ পিচ ইয়াবা উদ্ধার হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ভাই সাইফুল ইসলাম মিহিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃত আসামীকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। কেশবপুর উপজেলা থেকে মাদক নির্মূল করতে থানা পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন