বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২১, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ১০, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ

বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তার ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তার ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বন্যা দুর্গতদের জন্য জরুরি ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার দুপুরে তিনি তার ফেসবুক পেজে এ ঘোষণা দেন। শায়খ আহমাদুল্লাহ জানান, অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে তার টিম চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে এবং খুব শিগগিরই দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।

শায়খ আহমাদুল্লাহ মহান আল্লাহর কাছে দুর্গতদের কষ্ট লাঘব করার প্রার্থনা করেন।