বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৩, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ৯, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার সংখ্যা বাড়িয়েছে নির্বাচন কমিশন

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার সংখ্যা বাড়িয়েছে নির্বাচন কমিশন

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকক্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালা অনুযায়ী, একটি ভোটকক্ষে আগের তুলনায় বেশি ভোটার ভোট দিতে পারবেন। ইসি বৃহস্পতিবার (৯ জুলাই) নতুন গেজেট জারি করে এই তথ্য জানায়।

নতুন নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণ করা হবে। পূর্বে এই সংখ্যা ছিল ৪০০ পুরুষ এবং ৩০০ থেকে ৩৫০ নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ।

গেজেটে বলা হয়েছে, সাধারণত প্রতি ২ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, উপনির্বাচনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

নতুন নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ভোটারদের চাপ কমাতে প্রতিটি ভোটকক্ষে একাধিক গোপন কক্ষ বা মার্কিং প্লেস তৈরি করা যাবে। তবে সাধারণ ওয়ার্ডের সীমানার ভেতরেই একটি করে ভোটকেন্দ্র স্থাপন করতে হবে।