বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৪, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ৫, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণ: স্থানীয়দের উদ্বেগ ও নিরাপত্তাহীনতা

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণ: স্থানীয়দের উদ্বেগ ও নিরাপত্তাহীনতা

কাপ্তাইয়ের কর্ণফুলী বন রেঞ্জের ফ্রিংখং বিট অফিস সংলগ্ন চিৎমরম মুসলিম পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণের ঘটনা বেড়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হচ্ছে, ফলে তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা জানান, হাতির পাল প্রায়ই লোকালয়ে প্রবেশ করে তাদের কলার বাগান, ফসল এবং ঘরবাড়ির ক্ষতি করছে। এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা দাবি করেছেন, হাতি আমাদের জাতীয় সম্পদ, তাই মানুষের নিরাপদ সহাবস্থানের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

কর্ণফুলী বন রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, হাতির চলাচলের করিডোরগুলো দখল হয়ে যাওয়ার কারণে হাতির দল লোকালয়ে প্রবেশ করছে। বন উজাড়ের ফলে হাতির খাদ্য সংকটও প্রকট হয়ে উঠেছে, যা তাদের লোকালয়ে আক্রমণের কারণ হিসেবে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতির করিডোরের পাশে বসতি উচ্ছেদ করে ক্ষতিগ্রস্থদের নিরাপদ স্থানে স্থানান্তর এবং হাতির খাদ্য সংকট দূর করার পদক্ষেপ নেওয়া হলে হাতি ও মানুষের মধ্যে দ্বন্দ্ব অনেকটা নিরসন হবে।