বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৬, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ প্রকাশ: জুলাই ২, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ

জামালপুরের এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন রাখায় দুই পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরের এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন রাখায় দুই পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে দুই পরীক্ষার্থীকে মোবাইল ফোন সঙ্গে রাখার কারণে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, সোলেমান মিয়া এবং হৃদয় নামে দুই পরীক্ষার্থী পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন।

কেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মোখলেছুর রহমান ও মাজেদুর রহমান সিসিটিভি পর্যবেক্ষণের মাধ্যমে এ বিষয়টি শনাক্ত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।

ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, "পরীক্ষার হলে কোনো ধরনের নকল বা অনিয়ম বরদাশত করা হবে না।" তিনি জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিদিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে।