বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৩, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ২, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ

এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও আজ ২ জুলাই থেকে শুরু হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর প্রাক্কালে জেলার পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সমাজসেবক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা তাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনের ভিত্তি গড়ে দেয়। আমি বিশ্বাস করি, নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা তাদের মেধা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পরীক্ষায় ভালো ফলাফল করে সারা দেশে জেলার সুনাম বয়ে আনবে।”
পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “মানসিক চাপ বা দুশ্চিন্তা না করে ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে হবে। তোমাদের মেধার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।”
একইসঙ্গে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, পরীক্ষাকালীন সময়ে সন্তানরা যেন মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে, সে জন্য বাড়িতে একটি শান্ত ও সহায়ক পরিবেশ বজায় রাখা প্রয়োজন।
বিবৃতির শেষে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য ও পরীক্ষায় সাফল্য কামনা করে দোয়া করেন এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকল শিক্ষক ও কর্মকর্তাকে সততা ও দায়িত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।