বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২, ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ প্রকাশ: জুলাই ১, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় তেহরানের আকাশে ফ্লাইট বন্ধ থাকবে

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় তেহরানের আকাশে ফ্লাইট বন্ধ থাকবে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন উপলক্ষে তেহরানের আকাশে ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা। খামেনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন।

বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান আবুজার শিরুডি জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে কূটনৈতিক ও রাজনৈতিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

শিরুডি আরও জানান, আগামী সোমবার জানাজার কারণে তেহরানের আকাশে কোনো ফ্লাইট পরিচালিত হবে না। তেহরানের দুটি প্রধান বিমানবন্দর ওই দিন ফ্লাইটশূন্য থাকবে।

আলির জানাজা ও দাফন আগামী ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কুম ও মাশহাদে অনুষ্ঠিত হবে। এছাড়া ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও শেষকৃত্যের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।