বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৬, ২০২৬, ১:২০ অপরাহ্ণ প্রকাশ: জুন ২৮, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ

শার্শায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন শামিনুল হক

শার্শায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন শামিনুল হক

যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শামিনুল হক। রবিবার (২৮ জুন) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বাগেরহাটের শরণখোলা থানায় কর্মরত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সকলকে পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের নির্দেশনা দেন।

শামিনুল হক বলেন, শার্শা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নির্মূল, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।