বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৪, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ প্রকাশ: জুন ২৩, ২০২৬, ১:০২ অপরাহ্ণ

আওয়ামী লীগ-ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ-ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,মমিনুল হক কালারচাঁন, নুর আলম,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও সহ সভাপতি সুহেল মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সারাদেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নামে নৈরাজ্য সৃষ্টির যেকোন ধরনের অপতৎপরতা রুখে দিতে সুনামগঞ্জ জেলায় জিয়ার সৈনিকরা তৎপর রয়েছে। তাদের মিছিল করা তো দূরের কথা তাদের রাস্তায় দেখলেই ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার হুশিয়ারী দেন।