বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১৪, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ প্রকাশ: জুন ২২, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ

ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ

ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার  আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, সাম্প্রতিক পরিস্থিতিতে এলাকায় অস্থিতিশীলতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতেই এ অভিযান।

পুলিশ সূত্রে জানা গেছে, সানাউল্লাহর বিরুদ্ধে ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ ১৭ বছর ধরে সানাউল্লাহর প্রভাব খাটিয়ে হাবিব মল্লিক ডিসি অফিসে প্রভাব বিস্তার করে আসছিলেন।

গ্রেফতারের সময় এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।”