বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৩, ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ প্রকাশ: জুন ২০, ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ণ

দাউদকান্দিতে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দাউদকান্দিতে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজী সোহেল :

কুমিল্লার দাউদকান্দিতে র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ জুন) ভোর ৫টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দক্ষিণ সতান্দী বলদাখাল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন বৈশাখী আবাসিক হোটেলের ৩য় তলার ৩০২ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ২০ কেজি গাঁজাসহ মেহেদী হাসান (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রহমতপুর টাকই এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।