হাকিকুল ইসলাম খোকন :
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক প্রেসিডিয়াম সদস্য, রাজনীতির বরপুত্র, জাতীয় বীর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল এবং ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করেছে শেখ হাসিনা পরিষদ জর্জিয়া, যুক্তরাষ্ট্র।
গত রবিবার, ৭ জুন ২০২৬, সন্ধ্যা সাড়ে ৬টায় জাম জাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিল এবং ঐতিহ্যবাহী ৬ দফা দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী পিন্টু। খবর আইবিএন নিউজ।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি ও জর্জিয়া স্টেট আওয়ামী লীগের সদস্য আরেফিন বাবুল, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নিহাল মাহমুদ, জাকিয়াম ইসলাম দুলাল, নোয়াখালী জেলা সদর চেয়ারম্যান জাকিয়াম ইসলাম দুলাল, চট্টগ্রাম আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমডি ফুরকান, যশোর আওয়ামী লীগ নেতা এমডি ইউসুফ আলী, জর্জিয়া যুবলীগের সহসভাপতি পলাশ হোসেন, মাদারীপুর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমডি আসলাম, শেখ হাসিনা পরিষদ জর্জিয়ার নেতা ওবায়েদ কবির বাবু, মোহাম্মাদ আলম, মনসুর আলী, ছাত্রলীগ নেতা আব্দুল জলিল, ছাত্রলীগ নেতা রাজু, ছাত্রলীগ নেতা নূর হোসেন, আওয়ামী লীগ নেতা সিকদার বিশ্বজিৎ, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, ইফতেখার আলম, আওয়ামী লীগ নেতা এমডি কবির ও আওয়ামী লীগ নেতা রিয়ান খান প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশের ইতিহাসের পাতায় পাতায় তোফায়েল আহমেদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। বাঙালি জাতি চিরদিন তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
জাতীয় নেতা তোফায়েল আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ খেতাব দিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তোফায়েল আহমেদ অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন।
সভায় বক্তারা জাতীয় নেতা মরহুম তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তারা বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, জাতীয় বীর তোফায়েল আহমেদ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
সভার শুরুতে ১৯৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৩ নভেম্বর জাতীয় চার নেতা, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৫২-এর ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০০৪-এর ২১ আগস্ট গ্রেনেড হামলা, ২০২৪-এর জঙ্গি হামলাসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের এবং জননেতা তোফায়েল আহমেদ, জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জননেতা দবিরুল ইসলাম, জননেতা রহমত উল্লাহ এবং অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ইনামুল হক শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।