বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: জুলাই ৩০, ২০২৬, ৫:৫০ পূর্বাহ্ণ প্রকাশ: জুন ৫, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ

দুর্গাপুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবি ও স্থানীয়দের বাধায় ফিরে যায় বিএসএফ

দুর্গাপুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবি ও স্থানীয়দের বাধায় ফিরে যায় বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় জনগণ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দ্রুত ও কার্যকর বাধার কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়।
আজ (০৫ জুন) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় বিএসএফ ১২ জন নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে এলাকাবাসী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাধা প্রদান করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।