বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৫, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ প্রকাশ: এপ্রিল ১৩, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ

মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের অনুমতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের অনুমতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

গত ২৫ মার্চ গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে আটক করে ডিবি। তিনি ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন।