April 7, 2026, 11:22 am

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নির্বাচন উপলক্ষে বিষেশ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে নূর হোসেনকে আহবায়ক, নজরুল ইসলামকে যুগ্ম আহবায়ক ও মো. দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন শিমরাইল শাখার সাধারণ সম্পাদক ও ট্রান্সেপোর্ট সমিতির সদস্য সেলিম মাহমুদের সভাপতিত্বে এ সভায় সমতির সদস্যরা বিগত দিনে যারা কমিটিতে ছিলের তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেন। তার মধ্যে সমিতির আয়-ব্যয়ের হিসেব না দেওয়া, সদস্যদের ভালো মন্দ না দেখা, নির্বাচন না দিয়ে মনগড়া কমিটি করে সমিতি পরিচালনা করা উল্লেখযোগ্য। উন্মুক্ত মতামত পেশ করে সব সদস্যই নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার দাবি জানান। পাশাপাশি বিগত সময়ের মত অনিয়ম স্বেচ্ছাচারিতা যেন না হয় সে প্রত্যাশা করেন সাধারণ সদস্যরা। সদস্যদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য তাৎক্ষনিকভাবে ৩ সদস্যের আহবায়ক কমিটি করা হয়। আহবায়ক কমিটি ইচ্ছা করলে সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে যোগ্য সদস্যদের নিয়ে কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি করতে পারবেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নূর হোসেন ও সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, বিগত সময়ের সকল অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে আদর্শবান লোকদের হাতে সমিতি পরিচালনার দায়িত্ব হস্তান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সমিতির প্রতিটি সদস্য যেন তাদের অধিকার পায়। কেউ যেন বৈষম্যের শিকার না হয়। সভায় সমিতির শতাধিক সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা